Header Ads

Header ADS Shahin computer Center

Ityadi (ITTADI) - ইত্যাদি


সুনামগঞ্জ জেলা: (সিলেটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্যাবলি থেকে অনুমান করা হয় যে, সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচীন কামরূপ বা প্রাগজ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল। ১৮৭৭ খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং ১৯৮৪ খ্রিস্টাব্দে জেলায় উন্নীত করা হয়।
নামকরণ: সুনামদিনামক জনৈক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। সুনামদি’ (সুনাম উদ্দিনের আঞ্চলিক রূপ) নামক উক্ত মোগল সৈন্যের কোন এক যুদ্ধে বীরোচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসাবে দান করা হয়। তাঁর দানস্বরূপ প্রাপ্ত ভূমিতে তাঁরই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়ে থাকে।
ভৌগোলিক সীমানা: উত্তরে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়, পূর্বে সিলেট জেলা, দক্ষিণে হবিগঞ্জ জেলা, পশ্চিমে নেত্রকোনা জেলা কিশোরগঞ্জ জেলা
বহুল পরিচিত সুনামগঞ্জ জেলায় রয়েছে>>> হাসন রাজার বাস ভুমি, টাঙ্গুয়ার হাওর, বারেকের টিলা, টাকেরঘাটের কয়লা বানিজ্য কেন্দ্র, ছাতকে সিমেন্ট ফেক্টরী, গ্যাস উত্পাদন কেন্দ্র। আরো রয়েছে কত দর্শনীয় স্থান। যা নিজ চোখে না দেখলে বুঝানো সম্ভব হবেনা।
আপনারা নিচের নিংকে ইদ্যাদি অনুষ্ঠানটি দেখে সুনামগঞ্জ সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের Youtube Linke ক্লিক করুন>>

No comments

Powered by Blogger.